কোনো এডমিনের সাথে কোনো প্রকার খারাপ বা অশোভন আচরণ করা যাবে না।
কাজের বা প্লাটফর্মের কোনো সমস্যা দেখা দিলে তা মনগড়া আলোচনা না করে, সর্বাগ্রে এডমিন প্যানেলকে জানাতে হবে।
প্রমোশন চলাকালীন বা প্রমোশন সম্পন্ন হওয়ার পরে কোনো অবস্থাতেই পার্টনারকে ডিমোশন করা যাবে না।
ইউজারদের সাথে কোনো প্রকার প্রতারণামূলক বা বিভ্রান্তিকর আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
PLUS ONE-কে নিয়ে নতুন কোনো কাজ বা সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে অবশ্যই এডমিন প্যানেলের সাথে আলোচনা ও পরামর্শ করে নিতে হবে। এখানে নিজস্ব মনগড়া বা একক সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, এডমিনদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
💳 Promotion Payment Policy:
প্রমোশন চালুর পূর্বে নিয়মানুযায়ী ৪০% অ্যাডভান্স (Advance Payment) পে করা হবে এবং বাকি ৬০% পেমেন্ট কাজ সফলভাবে শেষ হওয়ার পর পরিশোধ করা হবে।
যদি কোনো কারণবশত প্রমোশন সাময়িক বন্ধ রাখার প্রয়োজন হয়, তবে তা অবশ্যই আগে জানাতে হবে। PLUS ONE যেকোনো বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে প্রমোশন বন্ধ রাখার পূর্ণ অধিকার (Right) সংরক্ষণ করে।
যদি আপনি কাজ সম্পূর্ণ শেষ না করে মাঝপথে পার্টনার প্রোগ্রাম বা প্রমোশন বন্ধ করতে চান, তবে চুক্তির সম্পূর্ণ পেমেন্ট পাবেন না।
⚠️ আইনি সতর্কবার্তা: PLUS ONE-এর সাথে যেকোনো প্রকার প্রতারণামূলক আচরণ বা পলিসি লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা (Legal Action) গ্রহণ করা হবে।